শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা : আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল দৃঢ়করণ,দক্ষতা উন্নয়ন এবং পেশাগত দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করার লক্ষ্যে
সাতক্ষীরায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের সভাপতিত্বে সাতক্ষীরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার  মোহাম্মদ আশরাফুজ্জামান সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন খুলনা রেঞ্জর বিএএম উপপরিচালক মো. নুরুল হাসান ফারিদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন মোঃ আব্দুস সালাম,ডিজিএফআই সাতক্ষীরার উপপরিচালক মো.রেজাউল হক চৌধুরী,
জেলা মৎস্য অফিসার জি. এম সেলিম, সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসার মোঃ আতিকুল ইসলাম,
সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ ইফতেখারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন
আনসার ব্যাটালিয়ন খুলনার পরিচালক মোল্ল্যা আবু সাঈদ, আনসার ব্যাটালিয়ন যশোর এর পরিচালক মো. তরফদার আলমগীর হোসেন, সংযুক্ত খুলনা রেঞ্জ এর উপপরিচালক মো.আজিম উদ্দীন,যশোর জেলা কমান্ড্যান্ট মোঃ আল-আমিন হোসেন,খুলনা জেলা কমান্ড্যান্ট মো.মিনহাজ আরেফিন,সাতক্ষীরা জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি,সাতক্ষীরা জেলা হিসাব নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আজগর আলী প্রমুখ।

এছাড়া সাতক্ষীরা জেলায় কর্মরত বর্তমান ও সাবেক আভি কর্মকর্তা কর্মচারী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সকল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সহ বিভিন্ন পবদীর প্রাধিকারকৃত ৩০০ জন আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যের শুরুতেই স্মরণ করেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জীবন উৎসর্গকারী বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের লাল সবুজের পতাকা প্রিয় মাতৃভূমি।
তিনি আরও স্মরণ করেন ২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী সকল শহীদদের। তিনি বলেন, দেশব্যাপী তৃণমূল পর্যায়ের বেকার তরুণ-তরুণীদের যুগোপযোগী ও উন্নত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আনসার ভিডিপির সমৃদ্ধির ছায়াতলে নিয়ে আসার কার্যক্রম চলমান রয়েছে। মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক বাহিনীতে সংস্কারের অংশ হিসেবে সকল ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধির জন্য পেশাদারিত্ব মনোভাব পোষণ করা এবং , সাম্যতা ও সর্বক্ষেত্রে ন্যায্য হক নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন
জনাব মোঃ আশরাফুজ্জামান, জেলা কমান্ড্যান্ট, সাতক্ষীরা, তার বক্তৃতায় বাংলাদেশ আনসার বাহিনীর গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন। তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে বাহিনীর অবদান উল্লেখ করে বলেন, দেশ গঠনে আনসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া ক্রীড়া ও সংস্কৃতি সহ সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপির সার্বিক কর্মকান্ডের উপরও তিনি আলোকপাত করেন।
বক্তারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের প্রতি উৎসাহমূলক বক্তব্য দেন। আলোচনা পর্বে বাহিনীর ভূমিকা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করা হয়।বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় গ্রাম ও শহরের নিরাপত্তা ব্যবস্থায় আনসার বাহিনীর ভূমিকা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় বাহিনীর কার্যক্রমকে আরও কার্যকর করার পরিকল্পনার।সাম্প্রদায়িক সম্প্রীাত রক্ষা ও সাতক্ষীরা জেলার সকল পূজা মন্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বক্তারা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।এছাড়া ২০২৪ এর অভ্যুত্থান পরবর্তী সময়ে সাতক্ষীরা জেলার অরক্ষিত থানা গুলোর নিরাপত্তা জোরদার ও লুট হওয়া অস্ত্র, গুলি উদ্ধারে অবদান রাখায় সকলে আনসার বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।
সমাবেশে বাহিনীর সদস্যদের বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষতা, প্রশিক্ষণে কৃতিত্ব এবং দায়িত্ব পালনে নিষ্ঠার জন্য বেশ কয়েকজন সদস্যকে সম্মাননা দেওয়া হয়।
জেলা সমাবেশের মাধ্যমে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নতুন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা পেয়েছেন। এই সমাবেশ তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com