শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায় আমার সংবাদ ও ডেইলি পোস্ট’র প্রতিনিধিদের কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের প্রতিনিধিদের নিয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আমার সংবাদের জেলা প্রতিনিধির কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়। সভায় আমার সংবাদের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীনের সভাপতিত্বে দেবহাটা উপজেলা প্রতিনিধি এম এ মামুনের সঞ্চালনায় আগামী বছরের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও কর্মসূচী প্রণয়ন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেন কমিউিনিটি মিডিয়া এক্সপার্ট কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহারিয়ার।

তিনি সাতক্ষীরার প্রান্তিক মানুষের তথ্য সেবা নিশ্চিৎ করতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। যার মধ্যে দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের প্রকাশিত সংবাদ, বিষয়বস্তু এবং সাতক্ষীরা কমিউনিটির উন্নয়নমূলক বিষয়ে কেস স্টাডি তুলে ধরার ব্যাপারে গুরুত্বারোপ করেন। পাশাপাশি সকল পাঠক-পাঠিকার জন্য সম্পাদক কর্তৃক প্রেরিত শুভেচ্ছা পত্র, নোট প্যাড, পৌছানোর বিষয়ে আলোচনা করেন। আগামী ২০২৫ সালে প্রচারণায় দৈনিক আমার সংবাদ ও ডেইলি পোস্টের পক্ষ থেকে থাকবে বিভিন্ন ধরনের প্রকাশনা।

এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবু, আশাশুনি উপজেলা প্রতিনিধি নূর আলম, কলারোয়া উপজেলা প্রতিনিধি তাজউদ্দীন আহমদ রিপন, শ্যামনগর উপজেলা প্রতিনিধি আশিকুজ্জামান লিমন। জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন তার বক্তব্যে বলেন, সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে বিগত দিনে সাতক্ষীরার সর্বস্থরের মানুষের কথা সংবাদের মাধ্যমে উঠে এসেছে। আগামীতে প্রতিটি এলাকার তথ্য তুলে ধরতে চাই। আমরা চাই আমার সংবাদ ও ডেইলি পোস্ট পত্রিকাটি আরো গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাক। তিনি সকল উপজেলা প্রতিনিধিদেরকে আরো গুরুত্ব সহকারে কাজ করার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com