শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় আস্থা প্রকল্পের জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা  

অদ্য ১৬ মার্চ, ২০২৫ ইং তারিখ রোজ রবিবার বেলা ৩ টায় সাতক্ষীরা ম্যানগ্রাভ সভাঘরে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় জেলা নাগরিক প্লাটফর্ম এর অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান।

প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য আলোচনা করেন ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ। জেলা সমন্বয়কারী মাসুদ রানা মাঠপর্যাযের কার্যক্রম এবং আগামী পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বর্তমান পরিস্থিতি এবং নাগরিক প্লাটফর্মের সদস্য অন্তর্ভুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দক্ত, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, আইনজীবি নাজমুন্নাহার ঝুমু, সাংবাদিক এম কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, নাজমুল আলম মুন্না, মীর খায়রুল আলম, সুকুমার দাস বাচ্চুসহ আরো অনেকে।

সভায় মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের চ্যালেঞ্জ সমূহ উল্লেখ করা হয় এবং চ্যালেঞ্জ মোকাবেলায় সুপারিশ ও বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলার ০৭ টি উপজেলার সিএসও প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করেন। বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান সামাজিক অস্থিরতা ও সারা দেশে শিশু ধর্ষণ, নারীর প্রতি সহিংসতার তীব্র প্রতিবাদ জানাই। এসকল বিষয়ে যুবদের উদ্বুদ্ধ করে সামাজে শান্তি শৃংখলা প্রতিষ্ঠায় কাজ করার এখনই উপযুক্ত সময়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com