শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় কৃষকদের মাঝে বিনামূল্যে লবণাক্ত সহনশীল জাতের বীজ বিতরণ

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার উপকূলীয় এলাকায় উন্নতজাতের ফসল চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে  লবণাক্ত সহনশীল বিভিন্ন জাতের ফসলের বীজ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার  (২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রে এই  মতবিনিময় সভা ও বীজ বিতরণ কাযক্রম অনুষ্ঠিত হয়।

বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীরের সঞ্চালনায় বিনা উপকেন্দ্র সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো: আবু জুবাইর হোসেন বাবলু।  

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর পরিচালক (প্রশাসন ও পরিচর্যা)  ড. মোঃ আব্দুল লতিফ, ব্রি সাতক্ষীরার সিএসও ও প্রধান ড. মোঃ সাজ্জাদুর রহমান, বারি খুলনার এসএসও ও প্রধান মোঃ কামরুল ইসলাম, বারী সাতক্ষীরার এসএসও ও প্রধান ড. শিমুল মণ্ডল প্রমুখ।

এসময় অতিরিক্ত সচিব মো: আবু জুবাইর হোসেন বাবলু বলেন, আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হতে চাই। এজন্য উন্নত জাতের ফসল উৎপাদনে কাজ করছে কৃষি বিভাগ। উপকূলীয় এলাকায় বিভিন্ন ফসল চাষাবাদের লক্ষ্যে গবেষণা কার্যক্রম অব্যহত রয়েছে। ফসল চাষ বৃদ্ধির জন্য কৃষকদের বিনামূল্যে উন্নত জাতের ফসলের বীজ বিতরণ করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com