বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় গণসংযোগে ব্যস্ত ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম শাহেদ

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর ও দেবহাটা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক রাষ্ট্রপতি সহকারী একান্ত সচিব ও ডাকসুর সাবেক সাহিত্য সম্পাদক শফিকুল ইসলাম শাহেদ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন।

দিনভর তিনি পারুলিয়া বাজার, সখীপুর, গাজীরহাট, হাদীপুর, নাংলা, নওয়াপাড়া, খানজিয়া, দেবহাটা, শ্রীপুর ও ঈদগাঁও হাট এলাকায় স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের পক্ষে সমর্থন চান।

গণসংযোগকালে তিনি বলেন, “আমি সব সময় আমার এলাকার মানুষের পাশে থাকতে চাই। উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের মাধ্যমে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়াই আমার লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সাতক্ষীরার মানুষ উন্নয়ন চায়, কর্মসংস্থান চায়, শিক্ষার প্রসার চায়। আমি সেই লক্ষ্যেই কাজ করছি এবং করে যেতে চাই।”

দিনব্যাপী গণসংযোগ শেষে সন্ধ্যায় তিনি সাতক্ষীরার ম্যানগ্রোভ সভাঘরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, “দলীয়ভাবে যিনি মনোনয়ন পাবেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার সাথেই থাকবো, ইনশাআল্লাহ। আমি যদি এবার না পাই, পরের বার পাবো, পরেরবার না পারলে তার পরেরবার। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, আমি আপনাদের পাশে থাকবো।”

সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের ইতিবাচক সহযোগিতা থাকলে সাতক্ষীরাকে এগিয়ে নেওয়া আরও সহজ হবে।”

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই গণসংযোগে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগে স্থানীয় ভোটাররা তাকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com