শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

 নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় গ্রাম আদালতের কার্যক্রম’ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারনা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) মাশরুবা ফেরদৌস। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসিএলজি পলাশ আহমেদ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপক ভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার যাতে পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের প্রতি সহযোগীতা করার জন্য বলেন। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রমের সাতক্ষীরা জেলার অগ্রগতি ও কার্যক্রমের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার ( খুলনা ও সাতক্ষীরা জেলা) মো: হাফিজুর রহমান। সভায় গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত অংশগ্রহণকারীগণ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মাঝে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যপক সচেতনতা তৈরী করবেন তা তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক, তথ্য সেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়ীত্ব), উন্নয়ন সংস্থা ব্রাক, নবজীবন, সাস, ব্রকিং দ্যা সাইলেন্স, সুশীলন, স্বদেশ, টিএমএসএস এর কর্মকর্তা, গণমাধ্যাম কর্মি, প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুরাদুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তর ও এনজিও প্রতিনিধিবৃন্দ। প্রসংগত ; স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসুচী (ইউএনডিপি) বাংলাদেশ এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং বাস্তবায়ন সহযোগী সংস্থা ওয়েভ ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com