শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় ছেলের বাবার ধর্ষণের শিকার মহিলা ঘটক!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৬৭ বছরের এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাত ১১ টার দিকে উপজেলার পারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় ওই বৃদ্ধাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষণে অভিযুক্ত আসাদুল ইসলাম পলাতক।স্থানীয়দের ভাষ্য, বৃদ্ধার দুই মেয়ে বিয়ে হয়েছে বেশ আগে। একমাত্র ছেলে স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র বসবাস করেন। জীবিকার তাগিদে ওই বৃদ্ধা ঘটক হিসেবে কাজ করেন। ঘটনার দিন অভিযুক্ত আসাদুল এক পাত্রীর খোঁজখবর নেওয়ার নাম করে এসে ওই বৃদ্ধাকে ধর্ষণ করেন। পরে ওই বৃদ্ধার চিৎকারে লোকজন জড়ো হলে আসাদুল পালিয়ে যান।

সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সোমা রানী দাস জানান, ভুক্তভোগী বৃদ্ধার জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। তাই তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেওয়া হয়েছে।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক ইদ্রিসুর রহমান বলেন, ‘আসাদুল ইসলামকে আটকের চেষ্টা চলছে।’ এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে মামলার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com