শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে জখমের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে লোহার রড দিয়ে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে।

এঘটনায় ন্যায় বিচার চেয়ে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

আহতরা হলেন, ঝাউডাঙ্গা কলুপাড়া গ্রামের রেজাউল ইসলাম, তার স্ত্রী ছকিনা খাতুন ও তার পুত্র সুমন রায়হান।

আহত সুমন রায়হান হোসেন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই এলাকার মৃত আবুল হোসেনের পুত্র ইমদাদুল ইসলামগংয়ের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরেইমদাদুলের নেতৃত্বে তার ভাই মুনদাদুল ইসলাম, মৃত জব্বার মোড়লের পুত্র ফজর আলী, আ: রহিম মোড়লের পুত্র আশরাফুল ইসলাম, আশরাফুল ইসলামের স্ত্রী পারুল খাতুন, ফজর আলীর স্ত্রী মমতাজ খাতুন, ইমদাদুল ইসলামের স্ত্রী আজমিরা খাতুন, মুনদাদুল ইসলামের স্ত্রী সাবিনা খাতুন, আশরাফুল ইসলামের আকাশ হোসেনসহ কয়েকজন সুমন রায়হানের বাড়িতে হামলা করে।

এতে বাধা দেওয়ায় সুমন রায়হানের মাতা ছকিনা খাতুন এবং পিতা রেজাউল ইসলামকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাদের উদ্ধার করতে এগিয়ে আসায় সুমন রায়হানকেও মারপিট করে।

এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ন্যায় বিচার চেয়ে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com