শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায়  জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 

সাতক্ষীরা  প্রতিনিধি : তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা নির্বাচন অফিসের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের একটি বর্ণাঢ্য  র‍্যালি বের হয়। র‍্যালি পরবর্তী আলোচনা সভা সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন, জেলা নির্বাচন অফিসার মো. আতিকুল ইসলাম,

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা,  জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের, সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী,  সদর উপজেলা নির্বাচন অফিসার নাদিরুজ্জামান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান,  আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান, জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন, মোহিনী তাবাসসুম, জেলা নির্বাচন অফিসের মো. হযরত আলী প্রমুখ।

এসময় সেখানে  জেলা প্রশাসনের কর্মকর্তা, নির্বাচন অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com