বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তারেক রহমানের পক্ষ থেকে শহর ছাত্রদলের ঈদ উপহার বিতরন

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে শহর ছাত্রদল। বুধবার (২৬ মার্চ) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করেন শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম,তিনি বলেন স্বাধীনদেশে সাতক্ষীরার জনমানুষের পাশে থাকবো আমরা।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক ৫নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের নেতা রুবাই, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের তামিম রশিদ, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি আরিফ হোসেন, ২নং ওয়ার্ড ছাত্রদল নেতা নাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা।
শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, “তারেক রহমানের নির্দেশনায় আমরা অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।”
এই মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে উপহার পাওয়া পরিবারগুলো শহর ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com