শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরায় লিগ্যাল এইড কার্যক্রমের প্রচারণামূলক সভা 

তালা প্রতিনিধি: শনিবার (২২ মার্চ) বিকাল ৫টা সাতক্ষীরা শহরস্থ ম্যানগ্রোভ সভাঘরে জেলা লিগ্যাল এইড কার্যক্রমের উপর এক প্রচারণামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মূল বক্তব্য উপস্তাপন করেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মুহাম্মদ নাছির উদদীন ফরাজী। মুখ্য আলোচক- লিগ্যাল এইড, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, গ্রাম আদালত, সালিশ বৈঠক, আপোষ-মিমাংসা, সত্যানুসন্ধানী তথ্য বিশ্লেষণ, রাজনৈতিক, মানবাধিকার, মানবপাচার, নারী ও শিশু নির্যাতন মামলা, বিনা খরচে আদালতের বিচার পাওয়ার ধাপসহ বিবিধ বিষয়ে বক্তব্য ও বক্তাদের জিজ্ঞাসার উত্তর দেন।
অ্যাড. আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, অ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, অ্যাড. মুহা. মুনিরুদ্দিন, ওসিসি পিও আব্দুল হাই সিদ্দিক, মাধব চন্দ্র দত্ত, সাকিবুর রহমান বাবলা, জোৎস্না দত্ত, সুবর্ণ নাগরিক আবুল কালাম আজাদ, প্যানেল আইনজীবী খায়রুল বদিউজ্জামান, সিভিল সোসাইটি প্রতিনিধি প্রফেসর আব্দুল হামিদ, অ্যাড. আজাদ হোসেন বেলাল, অধ্যাপক মোজাম্মেল হোসেন, অধ্যাপক আশেক-ই এলাহী, অধ্যাপক পবিত্র মোহন দাশ, অ্যাড. নাজমুন নাহার ঝুমুর, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংবাদিক মিজানুর রহমান, অ্যাড. বিপ্লব হোসেন, সালাউদ্দিন রানা, শ্যামল বিশ্বাস, শিক্ষক শহিদুল ইসলাম ও ক্রীড়া ব্যক্তিত্ব রুহুল আমিন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com