বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় শিক্ষককের হাত-পা বেঁধে নির্যাতন

 

সাতক্ষীরা প্রতিনিধি: টাকা চুরির প্রতিবাদ করায় শিক্ষক বাবাকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে নিজের ছেলে ও বউমার বিরুদ্ধে।

শনিবার (২ নভেম্বর) সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অরবিন্দ মন্ডল (৮০) ওই এলাকার বাসিন্দা এবং প্রাইমারী স্কুলের সাবেক শিক্ষক।

স্থানীয়রা জানান, অরবিন্দ মন্ডল তার জমি জায়গা বিক্রি করে বিক্রিত অর্থ নিজ বাড়িতে রাখেন। তবে সেই টাকা মাঝে মাঝে চুরি করে তার ছেলে বিশ্বনাথ মন্ডল ও বউমা কবিতা মন্ডল। এর প্রতিবাদ করায় মাঝে মাঝে শিক্ষক অরবিন্দ মন্ডলকে মারপিট করেন ছেলে ও বউমা। একপর্যায়ে ঘটনার দিন টাকা সংক্রান্ত ব্যাপার নিয়ে শিক্ষক অরবিন্দ মন্ডলের সাথে ফের বিবাদে জড়ান । এসময় বিশ্বনাথ মন্ডল ও বউমা কবিতা মন্ডল বৃদ্ধ শিক্ষক অরবিন্দ মন্ডলকে হাতে ও পায়ে বেঁধে প্রকাশ্যে অমানুষিক ভাবে নির্যাতন করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার মন্ডল বলেন, বিষয়টি আমি শুনেছি। আমি একাধিকবার শালিস বিচার করেছি কিন্তু বিশ্বনাথ ও তার বউ শোনেনা। একই ঘটনা তারা বারবার ঘটায়। আমি বৃদ্ধ শিক্ষকের মেয়েদেরকে খবর দিয়েছি। আর এঘটনায় আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com