বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় ‘স্পিক আপ’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় শিশু ও যুবদের ডিজিটাল নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় বাস্তবায়িত ‘স্পিক আপ’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে ব্রেকিং দ্য সাইলেন্স।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়াইব আহমাদ।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, টেরে ডেস হোমস নেদারল্যান্ডস-এর প্রকল্প সমন্বয়ক মাইকেল মন্ডল, ব্রেকিং দ্য সাইলেন্স-এর পরিচালক মোঃ জাহিদুল ইসলাম এবং প্রোগ্রাম ম্যানেজার শরিফুল ইসলাম।

এ সময় সাতক্ষীরা জেলার সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, বিভিন্ন এনজিও এবং শিশু-যুব প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রকল্পের উদ্দেশ্য, কৌশল, পরিধি ও প্রত্যাশিত ফলাফল তুলে ধরেন ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়ক মোঃ নূর জামান।

কর্মশালায় বক্তারা বলেন, ইন্টারনেট ব্যবহারের সঙ্গে সঙ্গে শিশু-কিশোর ও তরুণদের ডিজিটাল ঝুঁকি যেমন বেড়েছে, তেমনি অনলাইন সহিংসতা, যৌন হয়রানি ও শোষণ মারাত্মক সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি।

প্রধান অতিথি মোঃ হুসাইন শওকত বলেন, “শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, প্রতিষ্ঠান ও সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ প্রকল্পের মাধ্যমে সচেতনতা বাড়বে এবং শিশুদের জন্য নিরাপদ অনলাইন পরিবেশ গড়ে উঠবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও শোয়াইব আহমাদ বলেন, “ডিজিটাল জগতের সুবিধা নিতে গিয়ে যেন আমাদের শিশু-কিশোররা ঝুঁকিতে না পড়ে, সে বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এজন্য স্থানীয় প্রশাসনও সবধরনের সহায়তা করবে।”

উল্লেখ্য, ‘স্পিক আপ!’ প্রকল্পটি ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং টেরে ডেস হোমস নেদারল্যান্ডস-এর কারিগরি সহায়তায় ব্রেকিং দ্য সাইলেন্স সাতক্ষীরায় বাস্তবায়ন করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com