বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় হরিণের মাংসসহ আটক-২

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সুন্দরবনের হরিণের মাংস পাচার কালে ২ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড পশ্চিম জোন। রবিবার (২০ অক্টোবর) ভোরে শ্যামনগর থানার জেলিয়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ওই দুই চোরাকারবারীর কাছ থেকে ২১ কেজি হরিণের মাংস উদ্ধার হয়।

আটকরা হলেন, শ্যামনগর থানার বাসিন্দা মশিউর রহমান শামীম (৪৭) ও লুৎফর রহমান (৬০)।

কোস্ট গার্ড পশ্চিম জোন কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুইজনকে আটক করা হয়েছে। তাদের নিকট থেকে  ২১ কেজি সুন্দরবনের হরিণের মাংস ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটকদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাটেশ্বর বন টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com