শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় ২২ হেক্টরে ড্রাগন চাষ, বাড়ছে কর্মসংস্থান

মীর খায়রুল আলম, সাতক্ষীরা : সাতক্ষীরায় ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে ড্রাগন ফল চাষ। চলতি বছর জেলায় ২২ হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে। গত বছর এই পরিমাণ ছিল ১৩ হেক্টর। জেলার মধ্যে সবচেয়ে বেশি ড্রাগন চাষ হয়েছে কলারোয়া উপজেলায়, সেখানে ৭ হেক্টর জমিতে এই চাষ হচ্ছে।
কলারোয়ার কাজিরহাট বাজার সংলগ্ন ড্রাগন চাষি মো. মাসুম হোসেন বলেন, ‘পরীক্ষামূলকভাবে ১০ বিঘা জমিতে ড্রাগন চাষ করেছি। বাজারে এই ফলের চাহিদা ভালো, দামও ভালো পাওয়া যাবে বলে আশাবাদী।’ তবে তিনি বলেন, ‘ড্রাগন ফল রোগবালাই তুলনামূলক কম হলেও পরিচর্যায় খরচ বেশি। ভালো ফল পেতে হলে শুরুতেই ভালো মানের চারা বাছাই করতে হয়।’
এই বাগানে কাজ করেন আলমগীর হোসেন। তিনি জানান, প্রতিদিন ১০ থেকে ১৫ জন শ্রমিক এই ড্রাগন বাগানে কাজ করেন। তাঁর মতে, ‘ড্রাগন চাষ যদি আরও বাড়ে, তাহলে আমাদের মতো দিনমজুরদের কাজের সুযোগও বাড়বে।’
কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস. এম. এনামুল হক বলেন, ‘সাতক্ষীরার মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের জন্য উপযোগী। আমরা চাষিদের নিয়মিত প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিচ্ছি। ড্রাগন একটি উচ্চমূল্যের ফল, এটি কৃষকের আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিবছরই চাষের পরিমাণ বাড়ছে। আমরা আশা করছি আগামী বছর এই হার আরও বাড়বে।’ তিনি আরও বলেন, ‘সাতক্ষীরার ড্রাগন ফল এখন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে। পরিকল্পিতভাবে চাষ বাড়ানো গেলে এটি হতে পারে জেলার সম্ভাবনাময় একটি অর্থকরী ফসল।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com