বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরায় ৮৮৭টি সাইক্লোন শেল্টার ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v62), quality = 90

সাতক্ষীরা প্রতিনিধি: ঘূর্নিঝড় ডানা মোকাবিলায় সাতক্ষীরায় ৮৮৭টি সাইক্লোন শেল্টার ও আশ্রয় কেন্দ্র প্রস্তুত করেছে প্রশাসন। বুধবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরী সভায় এ তথ্য জানানো হয়। সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, সেনা সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয় যে, সাইক্লোন সেল্টারের পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে মানুষ আশ্রয় নিতে সেজন্য প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি কন্ট্রোল রুম খোলা হয়েছে। মাইকিং, উদ্ধার টিম, বাজার গুলোতে শুকনা খাবার মজুদ সহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি পল্লী বিদ্যুৎ, পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও যদি বৈদ্যুতিক খুঁটি, ছেঁড়া তার পড়ে থাকলে স্পর্শ না করে সাথে সাথে কর্তৃপক্ষকে খবর দিতে হবে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে জানা গেছে, ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা দিয়ে উপক‚ল অতিক্রম করতে পারে। এটি অতিপ্রবল না হলেও প্রবল ঘূর্ণিঝড় হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় ডানার অগ্রভাগ ভারতের উপক‚ল দিয়ে অতিক্রম করার আশঙ্কা থাকায় বাংলাদেশে এর প্রভাব কিছুটা কম থাকতে পারে। তবে আঘাত হানলে বাংলাদেশের উপক‚ল অঞ্চলের ওপর দিয়ে সেটা যেতে পারে। ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা দিয়ে স্থলভাগ অতিক্রম করবে। তবে কাছাকাছি এসেও অনেক সময় গতিপথ পরিবর্তন হতে পারে। তবে খুলনা ও বরিশালে বেশি প্রভাব ফেলতে পারে। তবে বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে এর শক্তি সম্পর্কে বোঝা যাবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com