রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরার কলারোয়ায় প্রাথমিক শিক্ষা অফিসে আগুন

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অফিসে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসময় স্থানীয় শিক্ষক ও এলাকাবাসীরা আগুন নেভাতে ব্যাপক সাহায্য করেন। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.জহুরুল ইসলামসহ অন্যান্যরা সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসেন।
কম্পিউটারের আইপিএস এর ব্যাটারির স্থান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণার কথা জানিয়েছেন ইউএনও মো.জহুরুল ইসলাম ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা শরিফুল ইসলাম।
তারা জানান- প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতীয় তলার একটি কক্ষে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ব্যাপক ধোয়া দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও সেটি বেশি নয় বলে তারা জানান। তবে আগুনে অনেক কাগজপত্র পুড়ে গেছে বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com