শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে রৌপ্য গহনা উদ্ধার করেছে বিজিবি

সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তে অভিযান চালিয়ে ৬.১১৫ কেজি ওজনের ভারতীয় রূপার গহনা আটক করেছে বিজিবি।রোববার (১১ নভেম্বর) তলুইগাছা সীমান্তের চারাবাড়ী এলাকা থেকে ওই রূপার গহনা আটক করা হয়। আটক রূপার গহনার আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৯৮ হাজার ৯০৫ টাকা।
বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে রূপার একটি চালান ভারত হতে বাংলাদেশে পাচার হয়ে আসবে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর তলুইগাছা বিওপির নায়েব সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র একটি আভিযানিকদল দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ০১ আরবি হতে ১০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে চারাবাড়ী নামক স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে।
আনুমানিক সকাল সাড়ে ৮টায় কতিপয় ব্যক্তিকে ব্যাগ হাতে করে সীমান্তের দিক থেকে বর্ণিত স্থানের দিকে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেয়ে চোরাকারবারীরা ব্যাগ ফেলে দ্রুত ঘন জঙ্গল দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি আভিযানিকদল চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে স্কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬ কেজি ১১৫ গ্রাম ওজনের ভারতীয় রূপার গহনা উদ্ধার করে।
এ ব্যাপারে কলারোয়া থানায় সাধারণ ডায়েরী করে কোর্ট আদেশ গ্রহণ করতঃ উদ্ধারকৃত রূপার গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com