শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরার বেতনা নদীর অন্তবর্তী সকল বাঁধ ও টিলা অপসারণের কাজ অব্যাহত

সাতক্ষীরা প্রতিনিধি: পানির স্বাভাবিক গতিপথকে ত্বরান্বিত করার লক্ষ্যে সাতক্ষীরার বেতনা নদীর অন্তবর্তী সকল বাদ ও টিলা অপসরনের কাজ অব্যাহত রয়েছে ।
শনিবার থেকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হাফেজ শোয়াইব আহমদের উদ্যোগে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইয়ারুল হকের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানা গেছে।
রবিবার দ্বিতীয় দিনে বেতনা নদীর এ কাজ চলমান আছে বুধহাটা বাজার এবং নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উপক‚ল ভাগে। এ সময় কাজের তদারকি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার সহকারি সেক্রেটারি মাওলানা আ.সবুর এবং সাবেক মেম্বর মো.শহিদুল ইসলাম। উপস্থিত সাধারণ শ্রমিক এবং জনতা এ কার্যক্রম নির্বিঘেœ চলমান রাখতে সাতক্ষীরার জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কাছে বিশেষ বরাদ্দ দাবি করেন। স্বেচ্ছায় কাজে অংশগ্রহণ নেন বাঁগডাঙ্গা, দামারপোতা, বালুইগাছা, সানাপাড়া ও বেড়বাড়ি সহ প্লাবিত অঞ্চলের অসংখ্য সাধারণ দিন মজুর শ্রেণীর মানুষ। জানা গেছে, ইতিমধ্যে শালিকাডাঙ্গি, গুনাকরকাটি, সুপারিঘাটা, হাজিখালী বীল সংলগ্ন অনেকগুলো বাদ এবং টিলা অপসারণের কাজ শেষ হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com