শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরার রইছপুরে এতিমখানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন

আব্দুর রশিদ, সাতক্ষীরা: সাতক্ষীরার রইছপুর ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার তিনতলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রইছপুর পশ্চিমপাড়া এলাকায় এতিমখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান। রইছপুর ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রইছপুর মসজিদের সম্মানিত ইমামগণ, মোহাম্মদ মহসিন আলম, মোঃ কামরুজ্জামান পলাশ, আলহাজ্ব মোঃ কোবির হোসেন, মাওলানা মোঃ আব্দুল মোমিন, মাস্টার নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রইছপুরের যুবকরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান বলেন, “ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা একটি দ্বীনি প্রতিষ্ঠান, যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের জন্যও শিক্ষা ব্যবস্থা রয়েছে। আমার প্রয়াত বাবা-মার সম্মানে এই প্রতিষ্ঠানসহ সমাজের কল্যাণমূলক কাজে আমি সহযোগিতা করছি। সবাই আমার মরহুম মা-বাবার জন্য দোয়া করবেন।”

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক, আলহাজ্ব হাফেজ মোঃ আব্দুল্লাহ বাকি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com