শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরার সাবেক ডিসির শাস্তির দাবীতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রণালয়ের বর্তমান  সচিব ও সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসান ও সাবেক পুলিশ সুপার চৌধুলী মঞ্জুর কবিরের  বিরুদ্ধে অবৈধ নির্বাচন, খুন, গুমে অংশ নেওয়া সহ নানা অপকর্মের অভিযোগের শাস্তির দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবার ও সাতক্ষীরা পৌর বাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন ২০১৩ থেকে ২০১৪ সালে সাতক্ষীরায় পুলিশের গুলিতে অর্ধ শতাধিক জামায়াত- শিবির ও বিএনপির নেতা কর্মী  হত্যার নেপথ্যে ছিলেন তৎকালিন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুল কবির ও ডিসি  নাজমুল আহসান। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তার আস্থাভাজন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুল কবির বাংলাদেশ  থেকে পালিয়ে যায়। তবে বহাল তবিয়তে আছেন স্বৈরাচার শেখ হাসিনার অবৈধ নির্বাচন ও খুন গুমে অংশ নেওয়া পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান।

অবিলম্বে সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক নাজমুল আহসানকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে জেলা ব্যাপি  কঠোর কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com