শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাতক্ষীরা উই হাটবাজার উদ্বোধন করলেন লায়লা পারভীন সেঁজুতি এমপি

সোনিয়া রহমান: সাতক্ষীরা প্রথমবারের মতো ২দিনব্যাপী নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম উই হাটবাজারের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন লায়লা পারভীন সেঁজুতি এমপি

শুক্রবার(২২ মার্চ)সাতক্ষীরা শহরের তুফান কোম্পানি মোড়ে উই হাটবাজারের শুভ উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

উই হাটবাজার সাতক্ষীরা প্রতিনিধি তামান্না তালিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস শাহানা আক্তার বুলু, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, যুব মহিলা লীগের ফারহা দীবা খান সাথী,মহিলা আওয়ামী লীগের রওশন আরা রুবি।

এছাড়া উপস্থিত ছিলেন, খুরশিদ জাহান শিলা, এসমোতারা বেগম, লতিফুন নাহার লতা,রাশিদা খাতুন ডালিম, সালমা হক, ফিরোজা খানম, কাজী মেহেরুন নেছাসহ উই হাটবাজারে অংশগ্রহণ করা নারী উদ্যোক্তারা।

উই হাটবাজার উদ্বোধনের পরে প্রতিদিন সকাল ১০ থেকে রাত ১০ টাকা খোলা থাকবে।এখানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রসহ গৃহস্থালি বিভিন্ন জিনিস পত্র,মেয়েদের রূপচর্চার সামগ্রী, হাতে তৈরী পোষাক ছাড়াও বিভিন্ন বাহারি আইটেমের পিঠা পাওয়া যাচ্ছে।

এখানে ছোট পরিসরে মোট ১২ স্টল অংশগ্রহণ করেছে।সেগুলো হল মিনা ফ্যাশন টেইলারিং,উঠানহাট, রাফসান অনলাইন শপথ, আরজে লেডিস্ স্টাইল, ছোয়া বুটিকস্, অর্ণব ফ্যাশন হাউস, আসমাউল অনলাইন শপথ,দক্ষিণের হাট, অন্বয়, তামান্নাস্ কিসেনেট প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com