শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। জেলায় বিভিন্ন টেলিভিশনে কর্মরত ফটো সাংবাদিকদের নিয়ে রোববার(২ ফেব্রুয়ারী) বিকালে নবগঠিত এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভির ক্যামেরা পার্সন আরিফুল ইসলাম আশা। সাধারণ সম্পাদক হয়েছেন এসএ টিভির ক্যামেরা পার্সন মো: জাকির হোসেন।
রোববার বিকালে টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অন্য সদস্যরা হলেন- অর্থ বিষয়ক সম্পাদক এটিএন বাংলার মো: ইয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরটিভির মোঃ মামুন রেজা ও দফতর সম্পাদক সময় টিভির মো: সাগর হোসেন।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মাইটিভির একরামুজ্জামান জনি, যমুনা টিভির জিয়ারুল ইসলাম, চ্যানেল এস এর মোঃ আবু রায়হান, বাংলাভিশন অনলাইনের মোঃ ফারুক হোসেন রাজ ও এনটিভি অনলাইনের সদর উপজেলা প্রতিনিধি চন্দন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com