শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন: আবুল কাসেম সভাপতি, আসাদুজ্জামান সম্পাদক

সাতক্ষীরার খবর ডেস্ক: অচলাবস্থা নিরসনে সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশ বেতার, ইন্ডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি আবুল কাসেম সভাপতি এবং বাংলাদেশ সংবাদ সংস্থা ও বাংলাভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৬ মে) বিকালে অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গঠিত এই কমিটি ঘোষণা করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির সভাপতি ও সময় টিভির সাতক্ষীরা প্রতিনিধি মমতাজ আহমেদ বাপী।

১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্যরা হলেন, সহসভাপতি আবুল কালাম (সম্পাদক, সাপ্তাহিক মুক্ত স্বাধীন), যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন (ডিবিসি নিউজ), সাংগঠনিক সম্পাদক এম শাহিন গোলদার (এসএ টিভি, রাইজিংবিডি ও আলোকিত বাংলাদেশ), অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না (আমাদের অর্থনীতি), সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম (যমুনা টিভি), দপ্তর সম্পাদক মাসুদুজ্জামান সুমন এবং নির্বাহী সদস্য যথাক্রমে অ্যাড. খায়রুল বদিউজ্জামান (দৈনিক নিরপেক্ষ), আবু তালেব (নির্বাহী সম্পাদক, দৈনিক দৃষ্টিপাত), কাজী জামাল উদ্দীন মামুন (দৈনিক প্রবর্তন), আব্দুস সামাদ (বাংলাদেশের খবর ও বাংলাদেশ নিউজ) এবং আসাদুজ্জামান সরদার (ঢাকা ট্রিবিউন ও বাংলাট্রিবিউন)।

এর আগে কমিটি গঠনের বিষয়ে গত কয়েকদিন ধারাবাহিক সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবের অচলাবস্থা নিরসনে পূর্বের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক আশেক-ই-এলাহী, সিনিয়র সাংবাদিক প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সময় টিভির মমতাজ আহমেদ বাপী, সাপ্তাহিক সূর্য আলো সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর রহমান, বৈশাখী টিভির শামীম পারভেজ, দৈনিক কল্যাণের কাজী ময়না, দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব, কালেরকণ্ঠের মোশারফ হোসেন, এফএনএস ও কান্ট্রি টুডের শহীদুল ইসলাম, কালের চিত্রের আশরাফুল ইসলাম খোকন, এখন টিভির আহসান রাজীব, ভোরের পাতার ডা. মহিদার রহমান, বাংলানিউজের তানজির কচি প্রমুখ। #

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com