শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরা বন্ধুসভার পাঠচক্র‍

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা বন্ধুসভার পাঠচক্র‍।

আজ ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মদিন ।এ  উপলক্ষে কবির জীবনী গ্র‍ন্থনিয়ে পাঠচক্র‍ের আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা।প্র‍থম আলো সাতক্ষীরা আঞ্চলিক অফিসে এ পাঠচক্র‍ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ এর সঞ্চালনায় সুনির্মল বসুর লেখা কবির জীবনী গ্র‍ন্থ থেকে পাঠ করেন বইমেলা বিষয়ক সম্পাদক জান্নাত আলম।

আলোচনা পর্বে মহা কবি মাইকেল মধুসূদন দত্তের জীবন, চরিত্র ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সদস্য তরুণ কবি ও লেখক তারিক ইসলাম।

তিনি বলেন, বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ, বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।তিনি ছিলেন বহু ভাষাবিদ। মাতৃভাষা ছাড়ও তিনি আরো তেরোটি ভাষা জানতেন। শিশু কালে গ্রামের টোল থেকে ফারসি ভাষা শিক্ষার মাধ্যমে তার ভাষা শিক্ষার শুরু। তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন, গ্রিক, ফারসি, হিব্রু, তেলুগু, তামিল ইত্যাদি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন।এমনকি ফারসি ও ইতালীয় ভাষায় কবিতাও লিখতে পারতেন তিনি।

বহু দেশ দেখিয়াছি বহু নদ-দলে,
কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?
দুগ্ধ-স্রোতোরূপী তুমি জন্মভূমি-স্তনে।

কী অপূর্ব শব্দ চয়ন, কৈশোরে পড়া কপোতাক্ষ নদ কবিতা পড়ে যে মুগ্ধতা জন্মেছিল, তা আজও অক্ষয় হয়ে আছে স্মৃতিতে। কবির প্রতি ভালোবাসা জমে যায় যখন দেখি বঙ্গভাষা’ নামক কবিতায় মধুকবি  লিখেছেন: ‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন।

সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্র‍থম আলো
সাতক্ষীরার নিজিস্ব প্র‍তিবেদক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বন্ধুসভার যুগ্ন
সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন,
দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহন রায়, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নয়ন সানা, সদস্য হৃদিতা আজাদ নিধি, ইফতে জামিল,ইমতে জামিল, মোঃ সিফাত হোসেন প্র‍মুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com