শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় তারেক রহমানের পক্ষ থেকে সাতক্ষীরা শহর ছাত্রদলের আয়োজনে পথচারীদের মাঝে ইফতার উপহার বিতরণ করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) সাতক্ষীরা শহরের ডাকবাংলা মোড় ও তালতলা স্কুল মোড়ে পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

শহর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম, সদর থানা তাতী দলের সদস্য সচিব নাহিদ হাসান টিপু, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশি, আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম, সাতক্ষীরা দিবা-নৈশ্য কলেজ ছাত্রদলের তামিম রশিদ, আহসানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের হাফেজ আমিনুর রহমান, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের রুবাইসহ অন্যান্য নেতাকর্মীরা।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলাম বলেন, “পবিত্র রমজান উপলক্ষে পথচারীদের মাঝে ইফতার বিতরণ একটি মানবিক কার্যক্রম। তারেক রহমানের নির্দেশে ছাত্রদল সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

এই উদ্যোগকে পথচারী ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন এবং এমন মানবিক কার্যক্রমের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com