রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্ম উৎসব পালিত

তালা প্রতিনিধি: তালায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্ম উৎসব পালিত হয়েছে। উপজেলা বিএনপি’র আয়োজনে, সোমবার (২০ জানুয়ারী) বেলা ১২ টায় তালা বি. দে. হাই স্কুলের পুরাতন খেলার মাঠে দিনটি পালন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান এস.এম. লিয়াকত হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মীর্জা আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মোস্তফা মহাসিন মন্টু, সাবেক সাধারণ সম্পাদক স. ম. ইায়াছিন উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম দাদু ভাই, কৃষকদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুবনেতা জোয়াদ্দার ফারুক হোসেন ও উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।
এরপূর্বে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com