বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

সেই প্রধান শিক্ষক মামুনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত সম্পন্ন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের ৯১নং খ্যাগড়াদানা সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫ টি অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। রবিবার (৯ ফেব্রয়ারি) সকাল ১১ টায় ৯১নং খ্যাগড়াদানা সরকারি প্রথমিক বিদ্যালয়ের একটি কক্ষে এ তদন্ত করা হয়। বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, খুলনা বিভাগ, খুলনা কার্যালয়ের গত ২৮ জানুয়ারি ২০২৫ খ্রি. তারিখের ৩৮.০১,৪০০০,০০০,২৭.০১৩,১৯-৮৬ নং স্মারক এর পত্র মোতাবেক সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯১নং খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্ল্যাহ আল মামুন এর বিরুদ্ধে খ্যাগড়াদানা এলাকার বাবর আলীর করা অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট অভিযোগের তদন্ত হয়। অভিযোগের ৫ টি বিষয় হলো ঈদে মিলাদুন্নবী (সাঃ) ২০২৪ পালনে সরকারি নিদর্শনা থাকলে তিনি পালন না করে ভূয়া বিল ভাউচার করে ২ হাজার টাকা আত্মসাৎ। স্লিপ বরাদ্দ থেকে শিক্ষার্থীদের পরীক্ষা খরচ নির্বাহ করার কথা থাকলেও তা না করে শিক্ষার্থীদের কাছে টাকা নিয়েছেন পরবর্তীতে আবার তার বিল করা। ২০২২-২৩ অর্থ বছরে স্লিপের অর্থ সঠিকভাবে ব্যবহার না করা। কোন কাজে বিদ্যালয়ের ব্যাবস্থাপনা কমিটিকে অবহিত না করে কার্যক্রম পরিচালনা করা। বিদ্যালয় চলাকালীন আগমন প্রস্থানের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম, বিদ্যালয়ে তিনি অনিয়মিত থাকেন। অভিযোগকারী বাবর আলী ও অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন কে সামনে রেখে এসব বিষয় নিয়ে তদন্ত করেন খুলনার রূপসা উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রথমিক সরকারী শিক্ষা অফিসার সোহাগ হোসেন, শাহিন আলম, শ্যামনগর সদর ইউপি বিএনপির সেক্রেটারী খান আব্দুর সবুর সহ এলাকার লোকজন। এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন বিষয়টি তদন্ত করা হয়েছে, বিষয়টি জানানো হবে কতৃপক্ষ দেখবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com