বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীর মৃত্যু

তালায় স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীর মৃত্যু

বি.এম. জুলফিকার রায়হান, তালা
তালার লক্ষ্মনপুর গ্রামে প্রাণপ্রীয় স্বামীর মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে স্ত্রী স্বর্ণলতা দাশ’র মৃত্যু হয়েছে। সোমার সন্ধ্যার দিকে তাদের মৃত্যু হয় এবঙ মঙ্গলবার তাদের একত্রে দাহ করা হয়।

উপজেলার লক্ষ্মনপুর গ্রামের উন্নয়ন কর্মী মিলন দাস জানান, গ্রামের কানাই চন্দ্র দাস (৭০) দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সোমার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি গুরুতর অসুস্থ হলে চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছিল। কিন্তু পথিমধ্যে মির্জাপুর বাজার এলাকায় পৌছলে তিনি মৃত্যুবরন করেন। এঘটনার ১০মিনিট পর স্বামীর মৃত্যুর খবর শুনে স্ত্রী স্বর্ণলতা দাস নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

প্রতিবেশি মার্ক সরকার জানান, কানাই দাস ও স্বর্ণলতা দাস দম্পতির সুখী সংসার ছিল। তাদের ঘরে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মির্জাপুর শ্মশানে স্বামী ও স্ত্রীকে দাহ করা হয়। স্বামী ও স্ত্রী’র একই সাথে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com