শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

স্বামী টিকটক করতে বাধা দেওয়াতে এক সন্তানের জননীর আত্মহত্যা

কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার মথরেশপুর ইউনিয়নের দুদলী গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী রাবেয়া খাতুন (২২) এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।এলাকাবাসী এবং প্রতিবেশীদের মাধ্যমে জানা যায় গত বুধবার (১৯শে ফেব্রুয়ারি) রাতে পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ রাবেয়া খাতুন আত্মহত্যা করেছে । স্থানীয় ও প্রতিবেশীরা সাংবাদিকদের জানান রাবেয়া খাতুন প্রায় সময় মোবাইলে টিক টক করতে পছন্দ করতেন। যেটা তার স্বামী ইঞ্জিন ভ্যান চালক সাইদুল ইসলাম গাজী পছন্দ করতেন না। এক পর্যায়ে বিভিন্ন সময়ে সংসারে অশান্তি লেগেই থাকতো। ঘটনার ঐদিন রাতে ইঞ্জিন ভ্যানচালক তার স্বামী বাড়িতে ফিরলেই ফেসবুক এবং টিক টক নিয়ে স্ত্রী রাবেয়ার সাথে কথা কাটাকাটি শুরু হয়। স্বামী স্ত্রীর মধ্যে হট্য গোল শুরু হলে রাবেয়া খাতুন, স্বামী সাইদুল ইসলাম(২৬)এবং একমাত্র পুত্র সন্তান রোহান গাজী (৩) কে রেখে সকলের অগোচরে পাশের রুমের দরজা আটকে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে‌। স্থানীয় ইউপি সদস্য জিএম আব্দুল জলিলের মাধ্যমে খবর পেয়ে কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ, উপপরিদর্শক নাজমুল আলম সহ সঙ্গীয় ফোর্স নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় প্রাথমিকভাবে কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তীতে ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com