শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

হাবিবুর রহমান হাবিবের সুস্থতা কামনায় সাতক্ষীরা জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক যুগের বার্তা পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমান হাবিব হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। তাঁর আশু সুস্থতা কামনা করে এক বিবৃতিতে সাতক্ষীরা জেলা টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি ও এনটিভির ক্যামেরা পার্সন শেখ আরিফুল ইসলাম আশা এবং সাধারণ সম্পাদক জাকির ইসলাম বলেন, “হাবিবুর রহমান হাবিব একজন বর্ষীয়ান সাংবাদিক। সাতক্ষীরার গণমাধ্যমে তাঁর অবদান অনস্বীকার্য। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং তাঁর পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি।” সাংবাদিক হাবিবুর রহমান হাবিবের সুস্থতা কামনায় আরও বিবৃতি দিয়েছেন অর্থ বিষয়ক সম্পাদক এটিএন বাংলার মো: ইয়ারুল ইসলাম, দফতর সম্পাদক সময় টিভির মো: সাগর হোসেন, আরটিভির মো: মামুন রেজা, মাইটিভির একরামুজ্জামান জনি, যমুনা টিভির জিয়ারুল ইসলাম, এনটিভি অনলাইনের সদর উপজেলা প্রতিনিধি চন্দন চৌধুরী, বাংলাভিশন অনলাইনের মো: ফারুক হোসেন রাজ ও এখন টিভির মাসুদ রানা মনা। তারা সকলে হাবিবুর রহমান হাবিবের সুস্থতা কামনায় সকলের দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com