শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

১০১ মোবাইলফোন ও ৩ লাখ টাকা উদ্ধার করে দিল পুলিশ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ১০১টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। এ ছাড়া বিকাশ ও নগদে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া তিন লাখ সাত হাজার ৮৯৫ টাকা উদ্ধার করে তা ফেরত দেওয়া হয়েছে। রোববার (২০ এপ্রিল) পুলিশ লাইনের ড্রিলশেডে প্রকৃত মালিকদের কাছে এসব মোবাইল ফোনসেট ও টাকা হস্তান্তর করা হয়। জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এসব মোবাইলফোন ও টাকা উদ্ধার করে। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ডিআই-১ চৌধুরী রেজাউল করিম, আরআই আবুল কাশেম, আরও-১ মোল্যা মিরাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সুপার বলেন, সাতক্ষীরায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এক হাজার ৪৪১টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বিকাশ ও নগদে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৯ লাখ ৭২ হাজার ১৩৫ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে পৌঁছে দেওয়া হয়। শুধু ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত মোট ১০১টি মোবাইল ফোনসেট এবং তিন লাখ সাত হাজার ৮৯৫ টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে। পুলিশ সুপার প্রতারক ও হ্যাকারদের কবল থেকে সাবধান থাকার পরামর্শ দিয়ে বলেন, লোভে পড়বেন না। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে সতর্ক থাকতে হবে। পুলিশ আপনাদের সেবায় সব সময় নিয়োজিত রয়েছে। অপরাধীদের রুখতে পুলিশ সব সময় তৎপর। আমরা কোনো অন্যায়ের সঙ্গে আপস করব না। শুধু আপনারা আমাদের সহযোগিতা করবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com