বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

১০ মে কালিগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন সম্পর্কে পরিকল্পনা তুলে ধরলেন নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি : আগামী ১০ই মে কালিগঞ্জ উপজেলার শহীদ সামাদ স্মৃতি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বৃহৎ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে বুধবার(৭ মে) জামায়াতের উপজেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কালিগঞ্জ উপজেলা জামায়াত।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা আজিজুর রহমান।

উপজেলা জামায়াতের আমীর ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী লিখিত বক্তব্যে বলেন, প্রায় ১৭ বছর পর কালিগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমন একটি ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনটি দুই পর্বে ভাগ করা হয়েছে—সকাল ৮টা ৩০ মিনিটে মহিলা কর্মীদের এবং বিকেল ৩টায় পুরুষ কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।

সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ৫৫০ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। যানজট নিরসনে উপজেলা সদরের বিভিন্ন স্থানে অস্থায়ী গ্যারেজ স্থাপন করা হবে। উপজেলার ১২টি ইউনিয়ন থেকে লক্ষাধিক কর্মীর অংশগ্রহণের আশা প্রকাশ করেন আয়োজকেরা।

সাংবাদিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে মাওলানা সিদ্দিকী বলেন, “১৯৪১ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি শোষণমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিরবিচারে কাজ করে যাচ্ছে। আমরা প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতিতে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, “জুলাই-২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা দেখেছি। এ সম্মেলন থেকে জাতিকে একটি শোষণমুক্ত ভবিষ্যতের বার্তা দেওয়া হবে।”

সম্মেলন সফল করতে উপজেলা প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।এসময় আরে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, বাইতুলমাল সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী, প্রচার মিডিয়া বিভাগের সেক্রেটারি ড মিজানুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com