শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

৫ দফা দাবিতে তালায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

তালা প্রতিনিধি: জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ ৫দফা দাবিতে তালায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তালা উপজেলা জামায়াত ইসলামির আয়োজনে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তালা বিদে সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠ হতে বিক্ষোভ মিছিল বের হয়। এরআগে একই স্থলে উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান আতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা- কলারোয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। এসময় তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজকের এ সমাবেশ। তিনি- তরুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক স্লোগান উপস্থাপন করে বলেন, জামায়াত দেশ শাসনের দায়িত্ব পেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ এমনকি নারীরাও সবচেয়ে মর্যাদাবান হবেন ইনশাআল্লাহ। এজন্য আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার জন্য আহবান জানান।
উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী। অন্যান্যের মধ্যে জেলা কর্ম পরিষদ সদস্য ডা. আফতাব হোসেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, জামায়াত নেতা অধ্যাপক খলিলুর রহমান, অ্যাডভোকেট মশিয়ার রহমান, মাও. রেজাউল করিম, মো. মুজিবুর রহমান, মাওলানা আকবর হোসেন, মাও. আ. হালিম, মাওলানা কবিরুল ইসলাম, জাহাঙ্গীর হোসাইন, হাফেজ শাহ আলম, ইসলামকাটি ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল হাকিম, উপজেলা তথ্য ও মিডিয়া সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, সেক্রেটারি মাস্টার নাজমুল হক, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আমিনুর রহমান, উপজেলা ছাত্র শিবির সভাপতি আল জামালুল বান্না প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল তালা সদরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com