শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

৬ সংগঠনে সমাজসেবা অধিদপ্তরের চেক প্রদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলায় পরিচালিত বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সহায়তার চেক প্রদান করেছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। বুধবার (৩০ অক্টোবর) জাতীয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজকল্যাণ পরিষদ থেকে সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের জন্য ৬ প্রতিষ্ঠানকে এ চেক প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান ও সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। অনুদানের চেক গ্রহণ করেন আইডিয়াল সংস্থার নির্বাহী পরিচালক ডা. নজরুল ইসলাম, দেবহাটা অনিক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু সাঈদ, আশার আলো সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল্লাহ আল আজাদ, নোঙর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল কাদের, দেবহাটা কিতৃনিয়া শিল্পী সংঘ পক্ষে রাজীব কুমার বিশ্বাস।

এসময় প্রত্যেক প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকার করে চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com