শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

গনহত্যার প্রতিবাদে দেবহাটায় ছাত্র জনতার প্রতিবাদ গনমিছিল ও সমাবেশ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ছাত্র জনতার আয়োজনে ফিলিস্তিনে ইসরায়েলি গনহত্যা ও নৃশংস হামলার প্রতিবাদে গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হযেছে। শুরুতে মিছিলটি পারুলিয়া বাসস্টান্ড চত্বর থেকে শুরু হয়ে পারুলিয়া ও সখিপুর বাজার প্রদক্ষিন করে। পরে এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের নেতা আলহাজ্ব ক্বারী ফজলুল হক আমিনী, সখিপুর বাজার জামে মসজিদের ইমাম কামরুজ্জামান সাঈদী, দেবহাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদ, ঢাকা উত্তর ছাত্রদলের নেতা আনোয়ার সজল, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি রোকনুজ্জামান রোকন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা শাখার আহবায়ক মুজাহিদ বিন ফিরোজ ও সদস্য সচিব আব্দুল্লাহ, সখিপুর কেবিএ সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিব হোসেন, কেবিএ সরকারি কলেজ ছাত্রদলের আমান্ল্লুাহ আমান, রাজু হোসেন রানা, আরাফাত হোসেন, ওমর ফারুক, রাকিবুল হোসেন রাকিব, ইব্রাহিম হোসেন সোহাগ, শরিফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিরীহ জনগনের উপর যে নৃশংস ও বর্বর হামলা ও নির্বিচারে গনহত্যা চালিয়ে যাচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্ববাসীকে এর বিরুদ্ধে একাত্ম হওয়ার আহবান জানান। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে ব্যবস্থা নেয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com