Monday , 9 December 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

তালায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

প্রতিবেদক
mir khairul alam
December 9, 2024 8:49 pm

তালা প্রতিনিধি: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা- প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় দূর্নীতি দমন কমিশনের সহযোগিতায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে ৯ ডিসেম্বর (সোমবার) সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, গুলশান আরা ও নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।
এরআগে উপজেলা পরিষদ চত্বরে শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুশীল সমাজ প্রতিনিধিদের অংশগ্রহনে দূর্নীতি বিরোধি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে ভুমিহীন পরিবারের জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন, এ ঘটনায় আহত -২

দাকোপে লবণাক্ত পরিবেশে কৃষি উৎপাদন বাড়াতে কৃষক প্রশিক্ষণ

সাতক্ষীরায় কিশোরকন্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরিক্ষার ফলাফল প্রকাশ

সড়ক দুর্ঘটনায় দেবহাটা কলেজের সহকারী অধ্যাপক নিহত, শোক

ভাষা সৈনিক লুৎফর সরদারের সমাধিতে শ্রদ্ধা নিবেদন

পারুলিয়া ইউনিয়ন পরিষদে উল্লেখযোগ্য অর্জন উদ্যাপন এবং প্রস্থান পরিকল্পনা কর্মশালা

সাতক্ষীরায় মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে লিফলেট বিতরণ

‘ঘড়ির কাঁটায়’ চলেন সাতক্ষীরার কন্যা ইউএনও ভূপালী সরকার

আশাশুনিতে যুব বিভাগের ইফতার মাহফিল 

সাতক্ষীরা জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কমিটি গঠন