Sunday , 22 February 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

সাতক্ষীরা সীমান্তে এক লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রতিবেদক
mir khairul alam
February 22, 2026 7:08 pm

 

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
অদ্য ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কাকডাঙ্গা এবং মাদরা বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক লক্ষাধিক টাকার ভারতীয় শাড়ি ও নেহা মেহেদী আটক করে।

কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৩ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেড়াগাছি নামক স্থান হতে ১,০৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

এছাড়া মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১২ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন চান্দা মাঠ নামক স্থান হতে ১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় নেহা মেহেদী আটক করে।

আভিযানিক দল সর্বমোট=১,১৫,০০০/-(এক লক্ষ পনেরো হাজার) টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

স্বাক্ষরিত/-

*কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি*
লেঃ কর্নেল
পরিচালক
অধিনায়ক
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটার পারুলিয়ায় স্বাস্থ্য সেবা ক্যাম্প

তিশা-তৌসিফের বিচ্ছেদের গল্প

দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

ট্রেনে ঈদযাত্রা: ৭ এপ্রিলের টিকিট মিলবে বৃহস্পতিবার

ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক প্রার্থী টাকসু’র সাবেক ভিপি এম এম আল মিনহাজ

দেবহাটা উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব পালিত

খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর তালায় উন্নয়ন কাজ পরিদর্শন

ভোমরা সীমান্ত থেকে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ডায়মন্ডের গহনা জব্দ

দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মান কাজের ধীরগতি

ভোমরা স্থল বন্দরের সকল সংগঠনের কার্যনির্বাহী কমিটির কর্মকর্তাদের যৌথ সভা