Wednesday , 30 October 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

তালায় মটরসাইকেল পিকআপ সংঘর্ষে নিহত-১

প্রতিবেদক
mir khairul alam
October 30, 2024 9:26 pm

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় মটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. মহাসিন গাজী (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর ছেলে।

আহতরা হলেন, একই উপজেলার জোড়সিং গ্রামের তোরাব আলীর ছেলে সাইদুর রহমান (৩৮) ও লোকমান গাজীর ছেলে জুলফিকার আলী (৪২)।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পাইকগাছা-খুলনা সড়কের তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তালা থানার এস আই মো. আব্দুল্লাহিল আরিফ সাতক্ষীরার খবরকে জানান, নিহত ও আহত ব্যক্তিরা খুলনা থেকে কয়রায় যাওয়ার পথে জাতপুর এলাকায় পৌছলে পিকআপ ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী মহাসিন গাজী ঘটনাস্থলে মারা যায় এবং সাইদুর ও জুলফিকার আহত হয়।

এসময় স্থানীয়দের সহায়তায় তালা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক পিকাপ জাতপুর পুলিশ ক্যাম্প জব্দ করলেও চালক পালিয়ে যায়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

তালায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্বোধনে সভা

কালিগঞ্জে বিক্ষোভ সমাবেশে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

নলতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেলা সাইবার অপরাধ, আইসিটি ও তথ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

পূর্ব শত্রুতার জের ধরে তিনজনকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

কলারোয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা

দেবহাটায় সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

সরকারি কেবিএ কলেজে নতুন রোভার সদস্যদের ঔরিয়েন্টেশন

তালায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

তালায় মুক্তি ফাউন্ডেশনের উদ্যোগে ৬শ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরন