Monday , 25 November 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

বন্যার্তদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
mir khairul alam
November 25, 2024 8:56 pm

বি. এম. জুলফিকার রায়হান, তালা: তালা উপজেলার জাতপুর, পাঁচরোখি ও শুকদেবপুর সহ আশপাশের বন্যা দূর্গত এলাকার দরিদ্র ও অসুস্থ মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা দলিত’র আয়োজনে, দলিত হাসপাতালের বাস্তবায়নে সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী গ্রামে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইতালীর বিশেষজ্ঞ ডাক্তার জিয়র্ডানো’র সহযোগীতায় মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন, দলিত’র নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার দাস। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রোগীদের স্বাস্থ্য সেবা প্রদান করেন তালা উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডা. মনিমোহন ঘোষ ও দলিত হাসপাতালের আয়ুর্বেদিক চিকিৎসক প্রভাষ কুমার দাস। দলিত’র হেড অফ ইনচার্জ উত্তম কুমার দাস’র পরিচালনায় এসময় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে তালা রিপোটার্স ক্লাব’র সাধারণ সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, দলিত’র কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাস ও সোস্যাল মোবিলাইজার সুশান্ত দাস উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্প থেকে বন্যা দূর্গত এলাকার শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহন করেন। এসময় দলিত হাসপাতালের সহযোগীতায় দরিদ্র রোগীদের বিনামূল্যে বিভিন্ন প্রকারের ওষুদ সহ পরামর্শ প্রদান করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটার উন্নয়নে যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর দরদির স্মারকলিপি প্রদান

‘ঘড়ির কাঁটায়’ চলেন সাতক্ষীরার কন্যা ইউএনও ভূপালী সরকার

তালায় নারী নির্যাতন বিরোধী সচেতনতামূলক পথ নাটক প্রদর্শন

দেবহাটায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা

নতুন ঘূর্ণিঝড়ের শঙ্কা: উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে লোকালয়, কী করবেন জেনে রাখুন

হত্যার নেপথ্যে মাদক বিকিকিনি! তালার যুবদল নেতা শামীমকে জবাই করে হত্যা

তালায় ঘেরে বিষ প্রয়োগে ৫লক্ষাধিক টাকার ক্ষতি

সাতক্ষীরা-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আয়ুব হোসেনের পথসভা

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উৎসব

বিনাধান-১০ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস