Monday , 7 April 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নোঙর ফাউন্ডেশনের লিফলেট বিতরণ

প্রতিবেদক
mir khairul alam
April 7, 2025 9:54 pm

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নোঙর ফাউন্ডেশনের আয়োজনে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকাল ০৫ ঘটিকায় নাংলা ও খানজিয়া বাজরে এ কর্মসূচি পালিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ফিলিস্তিনের গাজাতে ইতিহাসের বর্বরোচিত হামলা করা হয়েছে। যা চরম পর্যায়ের মানবাধিকার লঙ্ঘন। ইসরাইলি সন্ত্রাস বাহিনীর এ নৃশংস হামলার প্রতিবাদ করা প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। এখনই সময়, আসুন আমরা সবাই মিলে এক হয়ে ফিলিস্তিনের পক্ষে আওয়াজ তুলি। গাজায় ইজরাইলের হামলার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, বাংলাদেশ থেকে ইজরাইলের পণ্য চিরতরে নিষিদ্ধ করতে হবে,ইসরাইলের পণ্য বিক্রয় ও আমাদানি বন্ধ করতে হবে। এ সময় তারা বাজারের সকল দোকানদার, ক্রেতা ও সাধারণ মানুষদের মাঝে লিফলেট বিতরণ করেন। সবাইকে ইসরাইলি পণ্য ক্রয়-বিক্রয় না করার জন্য উদ্বুদ্ধ করেন। বিকল্প পণ্য হিসাবে দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করেন। আর ইসরাইলি গণহত্যায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করার ও ইসরাইলি আগ্রাসানকে মন থেকে ঘৃণার আহবান জানান। লিফলেট বিতরণ ও প্রতিবাদ সভাটি জিএম আহসানউল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা মুহিবুল্যাহ, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ আশরাফুল ইসলাম, বেলাল হোসেন ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুল কাদের, সহ-সভাপতি নাজমুল হোসাইন সহ অন্যান্যরা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহিয়ান হক, হাফেজ আজমির হোসাইন, কুতুব উদ্দীন, আহসান উল্লাহ, সাব্বির বিশ্বাস, ইমরান, রায়হান, রাহাবার প্রমূখ।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সংবাদ প্রকাশের পর: সখিপুরের আবাসিক এলাকার সেই কারখানায় অভিযান!

সাতক্ষীরায় বিএনপির সমাবেশ: প্রভুদের খুশি করতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় ছিল হাসিনা

পারুলিয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবসের র‌্যালি ও আলোচনা সভা

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকায় যুব উদ্যোক্তা প্রকল্পের সাতক্ষীরার দেবহাটায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত

দেবহাটার চিংড়ি ক্লাস্টার চাষিদের ডুমুরিয়ায় অভিজ্ঞতা বিনিময় সফর

রপ্তানী শিল্প চিংড়িতে পুষ করায় ৫০ হাজার টাকা জরিমানা

কালিগঞ্জের মাসব্যাপী ন্যায্য মূল্যে দুধ ও ডিম বিক্রিয় কার্যক্রম উদ্বোধন

তালায় ঠিকাদার কল্যাণ সমিতির পরিচিতি সভা

অনুরোধেও রাজি হলেন না অনন্ত জলিল, বললেন ‘সময় নেই’

ঘুষ ছাড়া, মানুষের কল্যাণে কাজ করতে হবে: জেলা প্রশাসক মোস্তাক আহমেদ