Wednesday , 25 February 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইসিটি
  4. আন্তর্জাতিক
  5. আশাশুনি
  6. উপকূল
  7. কলাম
  8. কলারোয়া
  9. কালিগঞ্জ
  10. কৃষি
  11. খুলনা
  12. খেলার খবর
  13. জাতীয়
  14. জেলার খবর
  15. জ্বালানি

দেবহাটায় কিশোরীদের সচেতনতা বৃদ্ধি ও হাইজিন সামগ্রী বিতরণ

প্রতিবেদক
mir khairul alam
February 25, 2026 9:47 pm

নওয়াপাড়া ইউনিয়ন এ কিশোরীদের সচেতনতা বৃদ্ধি ও হাইজিন সামগ্রী বিতরণ ও কিশোরীদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘এডোলেসেন্ট হাইজিন অ্যাওয়ারনেস’ এবং ‘কমিউনিটি গিফট ইমপ্লিমেন্টেশন FY26’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর অর্থায়নে, সুশীলন,দেবহাটা এরিয়া প্রোগ্রামের বাস্তবায়নে অনুষ্ঠানে প্রধান আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুলক অধিকারী। তিনি কিশোরীদের বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন এবং এই সময়ে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে স্যানিটারি ন্যাপকিনের সঠিক ব্যবহারবিধি ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
ভিডিএস (VDS) সভাপতি সাহিদা খাতুন সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এইসেন ডাবলু ফ্যাসিলিটার মাহফুজা খাতুন ও সুমি মন্ডল। দেবহাটা এপির প্রোগ্রামের সিপিপি ফ্যাসিলিটিটর মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় পুরো অনুষ্ঠানটি করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন হাইজিন সামগ্রী বিতরণ করা হয়। বর্তমান সময়ে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা জানান, এই ধরণের কার্যক্রম কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

মহান বিজয় দিবস উপলক্ষে দেবহাটা জামায়াতের বিজয় র‍্যালি

কালিগঞ্জে পলিথিনের বিকল্প ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সাথে অ্যাডভোকেসি

তালায় টিআরএম’র ক্ষতিপূরণ দাবীতে স্মারকলিপি প্রদান

তালায় কারিতাসের উদ্যোগে আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালন

আশাশুনি বাজারে ৫ দোকান ও এক স্কুলে অগ্নিকান্ড, ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

আশাশুনির সব মুন্দিরে নিরাপত্তাদিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ : ওসি নজরুল

কলিমাখালী সিদ্দিকীয়া শিশু সদনে দূর্নীতির অভিযোগ 

সংকট দূরীকরণের দাবিতে শ্যামনগরে জলবায়ু ধর্মঘট

মাদক, অনলাইন জুয়া ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ‘দরদি’এর তারুণ্য সেমিনার

সাতক্ষীরার উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালন