রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

News Headline :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার! উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা

অবৈধভাবে ভারতে গমনকালে সাতক্ষীরায় ৩ বাংলাদেশী আটক

সাতক্ষীরা প্রতিনিধি: অবৈধভাবে ভারতে গমনকালে সাতক্ষীরায় ৩ বাংলাদেশী আটক করেছে বিজিবি। আটককৃতরা হলেন, সাতক্ষীরা পৌরসভার বাঁকাল এলাকার মৃত. রতন ঘোষের মেয়ে তৃপ্তি বিশ্বাস (২০) ও হারাদ বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।

রবিবার (৫ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) কালিয়ানী বিওপির সদস্যরা সদর উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে অবৈধভাবে ভারতে গমনকালে এ ৩ বাংলাদেশীকে আটক করে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ছয়ঘরিয়া থেকে কালিয়ানী বিওপির এসআইপি সদস্য নায়েক মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল তাদেরকে আটক করে।

বিজিবি আরো জানায়, আটককৃত ব্যক্তিদের স্থানীয় মেম্বার/গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করা হলে তারা বর্ণিত ঠিকানার স্থায়ী বাসিন্দা বলে নিশ্চিত করেছে।

বিজিবি অধিনায়ক জানান, পাসপোর্ট বিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com