শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী খুলনা বিভাগীয় অদম্য নারী পুরস্কার এ ভূষিত সাতক্ষীরার প্রিয়াঙ্কা বিশ্বাস

খুলনা বিভাগীয় অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছে সাতক্ষীরার কালীগঞ্জের প্রিয়াঙ্কা বিশ্বাস। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ২০২৫ খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা প্রিয়াঙ্কা নেট গার্মেন্টসের স্বত্বাধিকারী প্রিয়াঙ্কা বিশ্বাসকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের অশোক কুমার বিশ্বাসের স্ত্রী প্রিয়াঙ্কা বিশ্বাস মাত্র ৫০ হাজার টাকা তিনটি সেলাই মেশিন নিয়ে গার্মেন্টসের ব্যবসা শুরু করেন। হাটি হাটি পা পা করে প্রিয়াঙ্কা নেট গার্মেন্টস এখন সাতক্ষীরার বিনেরপোতা বিসিক শিল্প নগরীতে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত। বর্তমান সে নিজের প্রতিষ্ঠানের সুনাম ও সাফল্য অর্জনে এগিয়ে চলেছে। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। একজন নারী উদ্যোক্ত হিসেবে সাতক্ষীরা জেলা ও কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও প্রশাসনের আয়োজনে প্রিয়াঙ্কা বিশ্বাস কালীগঞ্জ উপজেলা ও সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নারী উদ্যোক্ত হিসেবে ইতিপূর্বে সম্মাননা স্মারক সনদপত্র পুরস্কার পেয়েছিল। রবিবার সকালে খুলনা বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক পেয়েছে প্রিয়াঙ্কা বিশ্বাস। অদম্য নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পুরস্কার এ ভূষিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com