বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আইনগত সহায়তা প্রদানে সাতক্ষীরায় লিগ্যাল এইড কমিটির সভা  

তালা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে জেলা পর্যায়ে বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে সরকারি আইনগত সহায়তা প্রদান বিষয়ে উদ্বুদ্ধকরণের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) বিকাল ৫টায় জেলা লিগ্যাল এইড অফিস সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা লিগ্যাল এইড অফিসার ও বিজ্ঞ সিনিয়র সহকারী জর্জ মুহাম্মদ নাছির উদদীন ফরাজী।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, ওয়ান-স্টপ ক্রাইসিস সেল প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিক, জেন্ডার ডিভলপমেন্ট ফাউন্ডেশন সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, পলাশপোল জামে মসজিদ ইমাম মো. রেজাউল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ, ফিংড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলকাজ আলী, ইউপি সদস্য রেবেকা সুলতানা, আবু সালেক, সাইবার ক্রাইম এলার্ট টিম সভাপতি শেখ মাহবুবুল হক, সিডো এনজিও প্রতিনিধি শেখর, বন্ধুসভার সভাপতি কর্ণ বিশ্বাস, আইন ও সালিশ কেন্দ্র অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট মাসুদ রানা, দৈনিক সাতক্ষীরার সকাল প্রতিনিধি শাহজাহান আলী, যুব প্রতিনিধি রিপন সায়েম, শাহনাজ পারভীন, সেবা গ্রহণকারী সাবিয়া তাসনীম সোনিয়া ও মীম খাতুন।

সভায় জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটির কার্যক্রম, লিগ্যাল এইড অফিস, গ্রাম আদালত, সালিস বোর্ড, আপোষ মিমাংসা কার্যক্রম, এখতিয়ার, আদালতে মামলা বিবিধ বিষয়ে আলোচনা হয়। সভা শেষে অংশীজনদের প্রশ্নোত্তর, বুকলেট ও ভিজিটিং প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com