বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আনোয়ার সিমেন্ট শীট লিমিটেড এর পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত মিস্ত্রির পরিবারকে সহায়তা

সাতক্ষীরা প্রতিনিধি:
কথা দিয়ে কথা রেখেছে আনোয়ার সিমেন্ট শীট লিমিটেড। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত মিস্ত্রি জামাল উদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১জুলাই) সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গি গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রীর হাতে আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মাননীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এক লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আনোয়ার সিমেন্ট শীট লিঃ এর এজিএম মোঃ বিল্লাল হোসাইন, ডিএসএম মোঃ শাহিন আলম, শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান  এস এম আবুল কালাম আজাদ এবং কোম্পানির সাতক্ষীরার পরিবেশক শেখ রাকিবুল ইসলাম, রিটেলার কেরামত গাজী  প্রমুখ।

চেক গ্রহণ করে নিহত জামাল উদ্দিনের স্ত্রী আনোয়ার গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমার স্বামী আর নেই, কিন্তু এই সহায়তা আমাদের পরিবারকে কিছুটা ভরসা দিল। আমি চেয়ারম্যান স্যারের প্রতি কৃতজ্ঞ।”

আনোয়ার সিমেন্ট শীট লিমিটেড কর্তৃপক্ষ জানান, কর্মজীবী মিস্ত্রিদের সুরক্ষা ও তাদের পরিবারের পাশে থাকা প্রতিষ্ঠানটির নীতিরই অংশ। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com