বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের মৌন মিছিল ও স্মরণ সভা

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বুয়েট ছাত্র আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌন মিছিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরা সিটি কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আজমাউল হোসেনের সঞ্চালনায় ও আহবায়ক নাজমুল হোসেন সোহেলের সভাপতিত্বে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান।
স্মরণ সভায় সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুজিবুজ্জামান ছোট, রাজ বাবু, মোঃ প্রান্ত, মিলন হোসেন প্রমুখ।
এদিকে, আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পৃথক মৌন মিছিল ও স্মরণ সভা করেছে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল।
সভায় পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান।
এছাড়াও উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহান, সাকিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com