বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আমরা চাই শহীদ জিয়ার সৈনিকেরা ঐক্যবদ্ধভাবে তৃনমূল পর্যায়ে দলকে সু সংগঠিত করতে: এইচ এম রহমাতুল্লাহ পলাশ

হাফিজুর রহমান শিমুল:  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপি’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সংগ্রামী আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ড. মনিরুজ্জামান মনি, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সাবেক সিনিঃ যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক শেখ আলাউদ্দিন সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম আহমেদ, ছাত্রদলের আহবায়ক সাদ্দাম, জাসাস এর সাবেক সভাপতি এসএম হাফিজুর রহমান বাবু, বর্তমান আহবায়ক মুরশীদ আলী, মৎস্যজীবী দলের সাবেক সেক্রেটারী সফির উদ্দীন, তাঁতি দলের সদস্য সচিব ফারুক হোসেন, শ্রমিক দলের আহবায়ক আব্দুস সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়কবৃন্দ। প্রধান অতিথি এইচ এম রহমাতুল্লাহ পলাশ তার বক্তব্যে বলেন- আমরা আগামীদিনে কালিগঞ্জে দ্বীধা বিভক্ত বিএনপি দেখতে চাইনা, আমরা চাই শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা ঐক্যবদ্ধভাবে তৃনমূল পর্যায়ে দলকে সু সংগঠিত করতে। বারবার চেষ্টা করে যাচ্ছি সকলকে একই কাতারে এনে সম্পুর্ণ গণতান্ত্রিক ভাবে সম্মেলনের মাধ্যমে কমিটি উপহার দিতে। যদি কেহ ব্যাক্তি আক্রোশে জননেতা তারেক রহমানের বার্তা, আমাদের নির্দেশনা অমান্য করে দলের ভিতরে বিভেদ সৃষ্টির পায়তারা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে পিছাবোনা। তাই আসুন আমরা পিছনের সকল ভেদাভেদ ভূলে দলকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্যে প্রস্তুত করি।

এ মতবিনিময় সভায় উপস্থিত  ছিলেন উপজেলার ১২টি ইউনিয়ন বিএনপির সমন্বয়ক বৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু ও সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com