বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আ’লীগের নেতা-কর্মীদের খোঁজখবর নিয়ে কর্মব্যস্ত দিন কাটলো এমপি সেঁজুতির

সোনিয়া রহমান: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের সাথে শনিবার (১৬ মার্চ) সৌজন্য সাক্ষাত করেছেন।

পরে তিনি সাতক্ষীরা পৌর এলাকায় বসবাসরত প্রয়াত আওয়ামী লীগ নেতা-কর্মীদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি অসুস্থ আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন। একই সাথে তিনি সফররত এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দেন।

জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি এমপি শনিবার নেতাকর্মীদের সাথে নিয়ে পৌর শহরের সুলতানপুরস্থ জেলা আওয়ামী লীগের প্রয়াত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম ময়না, তার ছেলে শেখ আসিফ ইকবাল হীরক, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মীর খোকন, সাবেক সাংসদ সৈয়দ কামাল বখত সাকীর স্ত্রী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্রর মাতা খুখু রাণীর করব জিয়ারত করেন।

পরে তিনি আওয়ামী লীগের প্রয়াত নেতা অ্যাড. শামসুর রহমান ও মমতাজুন নাহার ঝর্ণার কবর জিয়ারত করেন।

এরপর দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেজুঁতি এমপি সাতক্ষীরা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলীর পিতা আওয়ামী লীগের প্রয়াত নেতা আব্দুস সালাম ও সাবেক সাংসদ এ এফ এম এন্তাজ আলীর বাড়িতে যান এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন।

এছাড়া তিনি অসুস্থ সাবেক পৌর কাউন্সিলর ও জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. আজিবর রহমানের খোঁজখবর নিতে তার বাড়িতে যান।

এসময় এমপি সেঁজুতি সাথে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, মহিলা বিষয়ক সম্পাদক সিমুন সামস্, সদস্য অ্যাড. জিয়াউল ইসলাম বাচ্চু, নাজমুন আসিফ মুন্নি, জেলা কৃষক লীগের সহ-সভাপতি অ্যাড. আল মাহমুদ পলাশ, সাংবাদিক দিদারুল ইসলামসহ পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com