বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

News Headline :
উন্নয়ন ও শান্তিতে থাকতে লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার আহবান জানালেন সাবেক এমপি আশু তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত জনগণ সুযোগ দিলে দুর্নীতি নির্মূলে সর্বাত্মক চেষ্টা করবো: এমপি প্রার্থী রবিউল বাশার শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শ্যামনগরে সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শিশু ও যুবদের জন্য মতপ্রকাশের স্বাধীনতা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে মতবিনিময় সভা অনুষ্ঠিত পত্রদূতের উপদেষ্টা সম্পাদকের সুস্থ্যতা কামনায় তালা রিপোর্টার্স ক্লাব দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি বিতরণ সাতক্ষীরার শ্যামনগরে “ ব্লু কার্বন” প্রকল্পের লার্নিং ও সভা সুন্দরবনে মৎসজীবিদের জন্য টেকসই মৎসসম্পদ এবং জলবায়ু পরিবর্তনে ব্লু কার্বন প্রতিবেশ বিষয়ে শেয়ারিং সভা

আশাশুনিতে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি: সাতক্ষীরার আশাশুনিতে ৩ দিনের ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়।
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারন অধিদপ্তর আশাশুনির বাস্তবায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ পরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাশ। উপ সহকারী কৃষি অফিসার দীপক মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক স ম হেদায়েতুল ইসলাম,জামায়াতে ইসলামীর উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর৷ মাওঃ নুরুল আফছার মোর্তজা,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাকির হোসেন বাবু। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টল সমূহ পরিদর্শন করেন। প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মেলা চলবে। স্টলগুলোতে রিলে ফসল, আন্ত:ফসল,আইলে লতানো সবজি,সর্জন পদ্ধতিতে ফল ও সবজি চাষ,ঘেরের পাড়ে সবজি ও অফ সিজনে তরমুজ চাষ,অগভীর রীজ,ফারো পদ্ধতিতে নিরাপদ ফসল/সবজি চাষ,মিনি পুকুর ভিত্তিক তরমুজ ও অন্য ফসল চাষ,দেশীয় ও আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রদর্শন, কৃষি পণ্য প্রদর্শন ও পণ্য পরিচিতি,বস্তা ও টাওয়ার পদ্ধতি ইত্যাদি প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Hostitbd.Com
Design & Developed BY Hostitbd.Com